বিশ্বের সর্ববৃহৎ এনভিডিয়া সুপারচিপ কারখানা বানাচ্ছে ফক্সকন

৮ অক্টোবর, ২০২৪ ১২:৩১  

এনভিডিয়া জিবি২০০ চিপ তৈরিতে বিশ্বের সর্ববৃহৎ সুপারচিপ কারখানা বানাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন। কোম্পানির একজন সিনিয়র নির্বাহীর বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

ফক্সকন বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি অ্যাপলের আইফোনের সবচেয়ে বড় সরবরাহকারী। সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সার্ভার তৈরিতে লাভজনক অবস্থানে পৌঁছেছে কোম্পানিটি।

নতুন সুপারচিপ কারখানা তৈরিতে ইতিমধ্যে ফক্সকন ও এনভিডিয়ার মধ্যে অংশীদারিত্ব চুক্তি হয়েছে বলে জানিয়েছে ফক্সকনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন টিং।

তাইপেতে কোম্পানির বার্ষিক প্রযুক্তি দিবসে তিনি বলেন, আমরা জিবি২০০ তৈরির সর্ববৃহৎ কারখানা তৈরি করছি। আপাতভাবে কোথায় সেটি তৈরি হচ্ছে সেটি বলতে পারছি না।

ডিবিটেক/বিএমটি